Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৯, ২০২৫ , ১:০৯ অপরাহ্ণ

শরীয়তপুরে জাজিরায় তুহিন হত্যার প্রতিবাদ সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

বিশেষ প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শরীয়তপুরের জাজিরায় সাংবাদিকরা প্রতীকী অনশন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন। দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাজিরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।

শুক্রবার সকাল ১১টায় জাজিরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকরা জড়ো হন। কর্মসূচির শুরুতে সবাই কালো ব্যাজ ধারণ করেন এবং পরে প্রতীকী অনশনে অংশগ্রহণ করেন।

অনশনে বক্তব্য রাখেন, জাজিরা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান শিপন ও আবু তালেব ঢালী, সাবেক সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুজন, জাজিরা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোক্তার হোসেন সাধারন সম্পাদক রতন আলী মোড়ল, ও অর্থ সম্পাদক মেহেদী হাসান,শাহাজাদী সুলতানা

বক্তারা বলেন, “গাজীপুরে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত বিচারের দাবি জানাই।”

তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। না হলে সারা দেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।সাংবাদিকদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয় করতে হবে।

অনশনে জাজিরার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা একাত্মতা প্রকাশ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন