Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৮, ২০২৫ , ৪:০৯ অপরাহ্ণ

গাজীপুরে সাংবাদিক হত্যা: ফুলবাড়িয়া প্রেসক্লাবের মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে ফুলবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় ফুলবাড়িয়া উপজেলার প্রধান সড়কে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, সুধীজন, ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

এসময় ফুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন