Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৮, ২০২৫ , ২:১৪ অপরাহ্ণ

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে শনিবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের আহবান

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যাক্ন্ডের আসামীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার সহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা, মামলার বিরুদ্ধে ৯ আগস্ট, শনিবার, সকাল ১১টায় সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএমএসএফ-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
বৃহস্পতিবার রাতে এক ভার্চুয়াল সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সকল শাখা কমিটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনকে এ প্রতিবাদ সমাবেশ সফল করতে আহবান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

তিনি বলেন, দেশ গঠনের ৫৪ বছরে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় অর্ধ শতাধিক সাংবাদিক সংবাদ সংক্রান্ত ঘটনায় হত্যার শিকার হয়েছেন।সাংবাদিক সুরক্ষা বা সাংবাদিক বান্ধব কোন আইন না থাকায় হত্যাকারীরা ফাঁকফোকড় দিয়ে বেরিয়ে গেছে। গোটা দেশের সাংবাদিক সংগঠন এবং সাংবাদিকদের প্রাণের দাবি অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের।

আজকালের কন্ঠ/রাহাত/মেহেদী

প্রিন্ট করুন