মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) বেলা ১২ টায় পিরোজপুর জেলা শিক্ষা অফিস ও ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ইন্দুরকানী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পিবিজিএসআই স্কিমের উপ-পরিচালক প্রফেসর শাহানাজ পারভীন কাজল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল হান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিবিজিএসআই স্কিমের সহকারী পরিচালক প্রফেসর আবু জাফর মোহাম্মদ সেলিম,পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী,উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি’র এই স্কিমে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে এক নব উদ্দীপনা সৃষ্টি করবে,যা লেখাপড়ায় উৎসাহ,মনোযোগ বৃদ্ধি ও প্রতিযোগিতা পূর্ণ মনোভাব সৃষ্টি করবে। এতে তারা ভবিষ্যতে দক্ষ ও আদর্শ মানুষ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে। এসিডিপির এই উদ্যোগ শিক্ষা খাতে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে স্থানীয় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এতে তাদের আত্মবিশ্বাস, মনোবল ও আগ্রহ বহুগুনে বাড়িয়ে তুলবে। ভবিষ্যতে এর কার্যক্রম আরো ব্যাপক পরিসরে ও নিয়মিতভাবে চলমান থাকার ব্যাপারে কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
পরে অএ উপজেলার স্কুল,কলেজ ও মাদ্রাসা থেকে নির্বাচিত ২৭ জন কৃতি শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি শাহনাজ পারভীন কাজল পুরস্কার তুলে দেন।
আজকালের কন্ঠ/রাহাত/নাজমুল