মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিট এর নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) বেলা ১১ টায় পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আবু সাঈফ মিজান স্মৃতি সভাকক্ষে কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব,সাংবাদিক, সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ ও সুধীজনের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট (বিডিআরসিএস) আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি মানবিক সহযোগিতামূলক সংগঠন। এ সংগঠনটি ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ঢাকা এবং বাংলাদেশের ৬৪ টি জেলায় ৬৪ টি ইউনিট রয়েছে।
বন্যা,ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ ও পুনর্বাসনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মানবিক এ সংগঠনটি সারাদেশে রক্ত সেবাও প্রদান করে থাকে। যেকোনো পরিস্থিতিতে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে সেবা দেওয়া এ সংগঠনটির মূল কাজ।
০৯ জন সদস্য নিয়ে গঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট,এদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান হিসেবে পদাধিকার বলে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সেক্রেটারি হিসেবে জামায়াত ইসলামী নেতা মাসুদ সাঈদী। সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট আবুল কালাম আকন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, মোঃ মহিউদ্দিন মল্লিক নাসির, নূর দিদা মোহাম্মদ খালেদ (রবি), মোঃ আব্দুস সালাম বাতেন, মির্জা জহুরুল হক, মোঃ আফজাল হোসেন টিপু ও রেজাউল হক রিয়াজ। উল্লেখিত ০৯জন সদস্য নিয়ে গঠিত এ কমিটি ১৩ জুলাই ২০২৫ থেকে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত আগামী ০৩ মাসের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এর অনুমোদন ক্রমে এডহক কমিটি গঠন করা হয়।
পিরোজপুর জেলা ইউনিটের ৯ জন সদস্যের উপস্থিতিসহ আজ প্রথম সভায় বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের জন্য একটি নিজস্ব ভবন নির্মাণ,ফ্রি মেডিকেল ক্যাম্প,কিছু গৃহ সংস্থার উল্লেখযোগ্য।
আজকালের কন্ঠ/রাহাত/নাজমুল