Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৭, ২০২৫ , ৭:১৯ অপরাহ্ণ

জনস্বাস্থ্য রক্ষায় নিষিদ্ধ, মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় বন্ধে টাস্কফোর্স অপারেশন পরিচালনা করেছে বিজিবি

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : অদ্য ০৭ আগস্ট ২০২৫ তারিখ ১১৩০-১৪০০ ঘটিকা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় আওতাধীন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলাধীন বুধহাটা বাজার এলাকার ঔষধের ফামের্সীতে বিজিবি, ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ, মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় করছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরুপ। এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কৃষ্ণা রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশাশুনি, সাতক্ষীরা, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ২০ জন বিজিবি সদস্য, জনাব মোঃ বাশারাফ হোসেন, ঔষধ পরিদর্শক, ঔষধ প্রশাসন, সাতক্ষীরা এবং ০৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ বা মেয়াদ উত্তীর্ণ তারিখের পর কোন ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ও (গ) ধারা মোতাবেক মেসার্স ইনসাফ মেডিসিন কর্ণার এর মালিক মোঃ আশরাফুল আলমকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং মেসার্স জনসেবা ফার্মেসী এর মালিক মোঃ রবিউল আলমকে ১৫,০০০/- (পনের হাজার) টাকাসহ মোট ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা জরিমানা হয়।

উল্লেখ্য, উপস্থিত জনসাধারণ বিজিবির নিরলস কর্তব্য পালন এবং জনস্বাস্থ্য রক্ষায় এ জাতীয় টাস্কফোর্স অপারেশন পরিচালনা করায় বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন এবং এ ধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, বিজিবির উল্লেখিত কর্মকান্ড জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আজকালের কন্ঠ/রাহাত/আতিয়ার

প্রিন্ট করুন