Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৬, ২০২৫ , ৭:৪৭ অপরাহ্ণ

নেত্রকোনার বিএনপির বিজয় মিছিলটি জন সমুদ্রে পরিণত হয়

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার বিএনপির বিজয় মিছিলটি শেষ পযন্ত্য জনশ্রুতে পরিণত হয়।

সকাল থেকেই শ্রাবনের বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির সংগঠনের অঙ্গসংগঠনের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পুরাতন কালেক্টর ভবনে জড়ো হয়।

গত বছরে ৫ আগষ্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৬ আগষ্ট) দুপুরে নেত্রকোনা জেলা বিএনপি এই বিজয় র‍্যালীর আয়োজন করে।

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এর সভাপতিত্বে সদস্য সচিব ড মো. রফিকুল ইসলাম হিলালী’র সঞ্চালনায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে র‍্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে। আর যেন কোন দিন ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরে আসতে না পারে তার জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

পরে বিজয় র‍্যালীটি পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এসে শেষ হয়।

তবে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির মিছিলটি সবার নজর কাড়ে।

আজকালের কন্ঠ/রাহাত/সুশীল

প্রিন্ট করুন