নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া সরকারি খাদ্য গোডাউনে চাঁদাবাজি করতে এসে দুই ভুয়া সাংবাদিক আটক হয়েছেন। বুধবার (৬ আগস্ট) বিকেলে সিংড়া থানা পুলিশের একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন – হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬)। তারা আপন দুই ভাই। সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তাড়াশ পৌরসভার ২নং ওয়ার্ডের আসান বাড়ি এলাকার জেলহাজ্ব ছেলে।
পুলিশ জানায়, তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে খাদ্য গোডাউনে গিয়ে কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের কাছে বিভিন্ন পত্রিকা আইডি কার্ড পাওয়া যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান,আমরা ওই দুই ভূয়া সাংবাদিকদের হাতে নাতে আটক করছি ,তারা খাদ্য গোডাউনে চাঁন্দা চাইতে আসছিল তাতে তাদের দুজন কে আটক করি এবং মামলা প্রক্রিয়াধীন আছে।আটককৃতনাটোরের সিংড়ায় দুই ভাই ভুয়া সাংবাদিক সেজে চাঁদাবাজির সময় আটক।
আজকালের কন্ঠ/আর বি/আর