জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে: মুরাদনগরে জামায়াতের গণমিছিল | Daily AjKaler Kontho

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে: মুরাদনগরে জামায়াতের গণমিছিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৫, ১:১৫ অপরাহ্ন
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে: মুরাদনগরে জামায়াতের গণমিছিল

কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা।

উপজেলার ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আবদুল মতিন, মুরাদনগর আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, উপজেলা জামায়াতের আমির আ. ন. ম. ইলিয়াস ও সাবেক উপজেলা আমির মনসুর মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ফ্যাসিবাদের অবসানের সূচনা করেছে। ভবিষ্যতে বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ থাকবে না।” তারা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দলটির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. আমির হোসেন, মুরাদনগর সদর ইউনিয়ন আমির মাহবুব আলম মুন্সি, বাইতুল মাল সম্পাদক ও সদর ইউনিয়ন সেক্রেটারী আবু বকর সরকার, রাজনৈতিক ও প্রশাসন বিভাগের সভাপতি মো: শাহজাহান মিয়া, ধামঘর ইউনিয়ন জামায়তের আমির খন্দকার আব্দুল আউয়াল, বাবুটি পাড়া ইউনিয়নের আমির ক্বারী ইব্রাহীম খলিল, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন সভাপতি নাজমুল ইসলাম সাইদ, জাহাপুর ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম মাষ্টার, সদর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুস সাকিব তন্ময়, ধামঘর ইউনিয়নের জামায়াতের সম্ভাব্য মেম্বার প্রার্থী আবু হানিফসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/রাহাত/শরীফ