Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৬, ২০২৫ , ১২:২১ অপরাহ্ণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গণঅভ্যুত্থান ২০২৪ দিবসে জামায়াতের গণ মিছিল ও সমাবেশ

লেখকঃ আজকালের কণ্ঠ

শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি : গণঅভ্যুত্থান-২০২৪ এর প্রথম বর্ষপূর্তি ও তথাকথিত ফ্যাসিস্ট শক্তির গণহত্যার বিচার দাবিতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে উপজেলা মসজিদ থেকে শুরু হয়ে দক্ষিণ বাজার হয়ে সিনেমা হল রোডের মোড় পর্যন্ত মিছিলটি প্রদক্ষিণ করে বসুরহাট জিরো পয়েন্ট আরডি শপিং মলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, এবং সমাবেশ সঞ্চলনা করেন পৌরসভা জামায়াত সেক্রেটারি মোঃ হেলাল উদ্দীন।

কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান,বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশারেফ হোসেন, জামায়াত ইসলামী সাবেক উপজেলা সেক্রেটারি মাষ্টার কামাল উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশের জনগণ ঐক্যবদ্ধ। আমরা শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করেই এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাব।”

সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কর্মসূচিটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

আজকালের কন্ঠ/রাহাত/শাহাদাত

প্রিন্ট করুন