শরীয়তপুর প্রতিনিধি : জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জে শহীদ মো. জালাল উদ্দিন ও মো. ইমন হোসেন আকাশের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে উপজেলার সখিপুর আনন্দ বাজার ও ডিএমখালি মাদবর কান্দি এলাকায় শহিদদের কবরস্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহেরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ (সার্কেল) সৌম্য শেখর পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমন কুমার পোদ্দার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার জি.এম আমির হোসেন, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সদস্য কামরুল হাসান ভুট্টো মজুমদার, সদস্য আবুল হাসেম ঢালী, বি.এম মুস্তাফিজুর রহমান প্রমুখ।
আজকালের কন্ঠ/রাহাত/নাসির