Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৬, ২০২৫ , ১১:৪৪ পূর্বাহ্ণ

কোনাবাড়ীতে ফ্যাসিবাদ পতনের বর্ষপতি উপলক্ষে বিএনপির (সাবেক) সভাপতি, সাধারণ সম্পাদক এর উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদ পতন, ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে বিজয় র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ই আগস্ট (মঙ্গলবার) বিকেলে এ বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বিজয় র‍্যালি ও আলোচনা সভায় কোনাবাড়ী থানা বি এন পির (সাবেক) সভাপতি আলহাজ্ব মো. রবিউল আলম রবি’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বি এন পির (সাবেক) সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সাজ্জাদুর রহমান মামুন, আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বি এন পির (সাবেক) সিনিয়র সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ,কোনাবাড়ী থানা যুবদলের আহবায়ক শেখ মো. সাইফুল ইসলাম সবুজ,কোনাবাড়ী থানা বিএন পির সহ সভাপতি আসাদুল হক,কোনাবাড়ী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জি.জালাল উদ্দিন, কোনাবাড়ী থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া সরকার হিমেল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মো. ইসমাঈল হোসেন রনি সভাপতি কোনাবাড়ী থানা ইমারত শ্রমিক ইউনিয়ন,গাজীপুর মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদিকা কোহিনুর কনক,জাসাস কোনাবাড়ী থানার আহবায়ক আওলাদ হোসেন মামুন, সদস্য সচিব মো.সেলিম রেজা,কোনাবাড়ী থানা বি এন পির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেন, কোনাবাড়ী থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান হোসেন হৃদয়, মো. মোজাম্মেল হক সাধারণ সম্পাদক কোনাবাড়ী থানা কৃষক দল, কোনাবাড়ী থানা শ্রমিক দলের রুবেল মোড়ল, মো. রেজাউল ইসলাম, মো. আশরাফ আলী সহ কোনাবাড়ী থানা বিএনপি সকল ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, মিছিলটি কোনাবাড়ি বিসিক ২ নং গেট হইতে নতুন বাজার, এম এ এইচ আরিফ কলেজ হয়ে কোনাবাড়ি এসে শেষ হয়।

আজকালের কন্ঠ/আর বি/এম

প্রিন্ট করুন