লালমনিরহাট জামায়াতে ইসলামীর গণমিছিল | Daily AjKaler Kontho

লালমনিরহাট জামায়াতে ইসলামীর গণমিছিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
লালমনিরহাট জামায়াতে ইসলামীর গণমিছিল

লালমনিরহাট প্রতিনিধি : স্বৈরাচারের ঠাই নাই। আওয়ামী দোসর কতৃক গন হত্যার বিচার চাই স্লোগানে মঙ্গলবার (৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে লালমনিরহাটের রেলওয়ের মুক্ত মঞ্চ চত্বর থেকে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। জেলা আমীর জননেতা এ্যাডভোকেট আবু তাহেরের নেতৃত্বে ওই মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বরে গিয়ে পথ সভার মধ্যদিয়ে শেষ হয়।

গণমিছিলে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলার সাবেক আমীর ও জেলা নায়েবে আমীর জননেতা মাও. মোঃ হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি ও (আদিতমারী – কালিগন্জ-২) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট জননেতা মোঃ ফিরোজ হায়দার লাভলু, সহকারী সেক্রেটারি জননেতা হাফেজ শাহ আলম, লালমনিরহাট সদর -৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা প্রভাষক হারুন অর রশীদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা সভাপতি মোঃ রেনায়েল আলম, শহর আমীর মাওলানা জয়নুল আবেদীনসহ জেলা উপজেলা জামায়াত নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণমিছিলে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে লালমনিরহাট শহরের রাজপথ মুখরিত হয়ে ওঠে।

 

আজকালের কন্ঠ/আর এস/ রতন