নিজস্ব প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদ পতন, বিপ্লবী ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ই আগস্ট মঙ্গলবার সকালে এ বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
এ বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বি এন পির সভাপতি মো. ইদ্রিস আলি সরকার, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন,সিনিয়র সহ সভাপতি রফিকুজ্জামান রফিক, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহ সভাপতি আবদুল বারেক সরকার, আমিনুল ইসলাম সরকার,মো. রেজাউল করিম মাস্টার,আমজাদ হোসেন সরকার, মো. সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মো. তানবিরুল ইসলাম রাজিব, মিয়া মো. ফরহাদ হোসেন, কোনাবাড়ী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবি চৌধুরী, যুবদলের সদস্য সচিব এস. এম আজিজুল ইসলাম, আনোয়ার হোসেন (আনু),যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, মো. আরিফুল ইসলাম লিটন, কোষাধ্যক্ষ মো. আবদুল আলিম,দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন,ছাত্র বিষয়ক সম্পাদক মো. আবু সালেহ ,প্রচার ও প্রকাশনা সম্পাদক পিয়াস চাকলাদার, প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল হামিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা স্বর্ণা চাকলাদার, ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ সহ কোনাবাড়ী থানা বিএনপি সকল ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, মিছিলটি কোনাবাড়ি বিসিক ২ নং গেট হইতে নতুন বাজার, এম এ এইচ আরিফ কলেজ হয়ে কোনাবাড়ি এসে শেষ হয়।
আজকালের কন্ঠ/আর এস