Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৪, ২০২৫ , ৬:১৭ অপরাহ্ণ

মোহনগঞ্জে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১২০পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গত রবিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার টেংগাপাড়া এলাকার মৃত মৃত মোহাম্মদ আলীর ছেলে রাব্বি আহমেদ সুমন (২৮), মাঘান গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আবুল কাশেম (২৯) ও খালিয়াজুরী উপজেলার সাতগাঁও এলাকার শাহানুর আলম পাঠানের ছেলে দুর্জয় পাঠান (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদে গতকাল রবিবার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় রাব্বি আহমেদ সুমনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়ির একটি কক্ষে ওই তিনজনকে পেয়ে তাদের শরীর তল্লাশি করা হয়।

এসময় সুমনের কাছে ৮১ পিস, কাশেমের কাছে ১৯ পিস ও দুর্জয় পাঠানের কাছে ২০ পিসসহ মোট ১২০ পিস ইয়াবা পায় পুলিশ। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

রবিবারে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ (সোমবার) দুপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/সুশীল

প্রিন্ট করুন