Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৪, ২০২৫ , ৫:৩৯ অপরাহ্ণ

চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবু সাঈদ মনু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (০৩ আগষ্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সোর্স ও টেকনোলজির মাধ্যমে ডেমরা থানা ও ডিএমপি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কাউখালী‎ থানা পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রবিবার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিগঞ্জ থেকে কাউখালী থানায় দুই বছরের সাজাপ্রাপ্ত সেশন মামলা ৬৭৯/২৩ ও সেশন মামলা ১৭০/২৪ এর সাজা পরোয়ানা আসামিকে বিশ্বস্ত সোর্স ও টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ডেমরা থানা ও ডিএমপি ঢাকা পুলিশের সহায়তায় কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে কাউখালী থানায় ১৩ অক্টোবর ২০২৪ সালে নাশকতা মামলায় এজাহারে ১ নং আসামি হওয়ায় উক্ত মামলার তদন্তকারী অফিসার ওই মামলায় তাকে পূর্ণ গ্রেফতার দেখায়।

‎কাউখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লা জানান, আসামিকে সোমবার (৪আগষ্ট) সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

‎কাউখালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু নাশকতা মামলা সহ মোট তিনটি মামলার আসামি। তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি/এন

প্রিন্ট করুন