এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৫ আগস্ট ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও গণসংযোগ রবিবার ০৩ আগস্ট ২০২৫ বিকালে টরকী বন্দর পুলিশ ক্যাম্পের সামনে পৌর বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি মোঃ কলম হাওলাদার প্যাদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতিমূলক সভা ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান শরীফ স্বপন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, জাকির হোসেন রাজা, হারুন অর-রশিদ,বাবুল দর্জি, মোঃ মিজানুর রহমান আকবার,মাঃ আবদুল মান্নান,মোঃ দেলোয়ার সরদার, পৌর যুবদল যুগ্ন আহবায়ক মোঃ নাসির সরদার,যবদল নেতা শরীফ, শহীদ,খলিলুর রহমান, বরিশাল ছাত্রদলের সহসভাপতি মোঃ হাফিজুর রহমান,গৌরনদী উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রোকোনুজ্জামান রোকন সহ গৌরনদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।।
আজকালের কন্ঠ/রাহাত/মামুন