Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩, ২০২৫ , ৫:২৮ অপরাহ্ণ

নেত্রকোনায় সাংবাদিকের সাথে মতবিনিময় করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ বশির স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

‎‎রোববার (৩ আগস্ট ২০২৫) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এই সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা,স্থানীয় উন্নয়ন ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেন।

‎মোহাম্মদ বশির হিউস্টন বিএনপি টেক্সাস, শাখা ও যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বিএনপির আজীবন সদস্য এবং ইউএসএ বিএনপিরও আজীবন সদস্য হিসেবে যুক্ত আছেন।
‎সভায় তিনি বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমি নেত্রকোনা-৩ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি।

‎তিনি আরও বলেন,এই এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে আটপাড়া ও কেন্দুয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হবে।

‎সভায় আটপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোহাম্মদ বশির।

আজকালের কন্ঠ/রাহাত/সুশীল

প্রিন্ট করুন