নিজস্ব প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে কোনাবাড়ী প্রেসক্লাবের পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ ৩ জুলাই (রবিবার) দুপুরে কোনাবাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বিসমিল্লাহ হোটেল এর তৃতীয় তলায় এ কমিটি গঠন করা হয়।
কোনাবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আলম (দৈনিক যুগান্তর) এর সভাপতিত্বে, মো. আখতার-উজ জামান (দৈনিক জনতা) আহবায়ক, মো. রেজা চৌধুরী (দৈনিক নতুন ভোর)যুগ্ম আহ্বায়ক, অজয় সরকার ঝুটন (আনন্দ টিভি) সদস্য সচিব, বিনয় চন্দ্র সরকার ও শফিকুর রহমান কে সদস্য করে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন কোনাবাড়ী প্রেসক্লাবের সদস্য মোঃ তৌফিক ইসলাম (দৈনিক যায়যায়দিন),মো. কবির হোসেন খান ( দৈনিক আজকালের কন্ঠ), মো. আমিনুল ইসলাম (দৈনিক মুক্ত বলাকা), মো. মানিক খান (দৈনিক কালবেলা), নবগঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দরা বলেন, আগামী তিন মাসের মধ্য কোনাবাড়ি প্রেসক্লাবের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত কমিটি উপহার দিবেন বলেও জানান তারা।
আজকালের কন্ঠ/আর বি