Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩, ২০২৫ , ৪:০৭ অপরাহ্ণ

দেশের সকল ব্যবস্থা ভেঙে পড়েছে, এক বছরে ঠিক করা সম্ভব নয়: উপদেষ্টা সাখাওয়াত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ রাশেদুল ইসলাম, নাটোর প্রতিনিধি : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের সকল ব্যবস্থা ভেঙে পড়েছে, ১ বছরে ঠিক করা সম্ভব নয়।রবিবার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যান ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন শ্রমিক নেতাদের সতর্ক করে বলেন এমনিতেই দেশের পুলিশ এবং প্রশাসন সব সেক্টর ভেঙ্গে পড়েছে এমন শ্রমিকরা বিশৃঙ্খলা করলে পরিস্থিতি আরো খারাপ হবে।

তিনি আরো বলেন, দেশ শুধু গার্মেন্টস এবং জনশক্তি খাতেই রপ্তানী করছে।এই দুটি খাতকে টিকিয়ে রাখার পাশাপাশি রপ্তানীমূখী আরও খাত তৈরী করতে হবে।শীপ বিল্ডিং একটি ভাল খাত হতে পারে। সেটা নিয়ে সরকার কাজ করছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন,উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন,নাটোরের সিভিল সার্জন ডা. মো. আরেফিন সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশসাক মো. আবুল হায়াত এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

আজকালের কন্ঠ/রাহাত/রাশেদুল

প্রিন্ট করুন