শিহাবুল ইসলাম শাহেদ, নবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আজ (৩ আগস্ট) থেকে শুরু হয়েছে। গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্রে এ ভর্তি প্রক্রিয়া চলবে ৭ আগস্ট পর্যন্ত (৫ আগস্ট সরকারি ছুটি ব্যতীত)।
ভর্তি প্রক্রিয়া সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। জিএসটি (গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা) কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের নিজ নিজ Student Panel-এর তথ্য অনুযায়ী নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তির জন্য প্রয়োজনীয় ধাপগুলোঃ
১. ভর্তি সময়সীমা: ৩ থেকে ৭ আগস্ট (৫ আগস্ট ছাড়া)।
২. প্রয়োজনীয় কাগজপত্র:
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এবং ট্রান্সক্রিপ্ট
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- জিএসটি ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি
- পূর্বে অন্য বিশ্ববিদ্যালয়ে নম্বরপত্র জমা থাকলে তা উত্তোলন করে জমা
- কোটার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
৩. ভর্তি ফি:
- CSE, EEE, STA, ESE, MUS, DFA, TPS, FMS বিভাগের জন্য ৭৯০ টাকা (প্রদত্ত ৫০০০ টাকা বাদে)
- অন্যান্য বিভাগের জন্য ৫৪০ টাকা
- হল ফি ১১৫০ টাকা (সকলের জন্য)
- বিভাগীয় ফি ২০০০ টাকা (সকল বিভাগের জন্য)
৪. প্রক্রিয়া:
- নির্ধারিত ব্যাংকে ভর্তি ফি প্রদান
- বিভাগীয় প্রধান, ডীন ও হলে প্রভোস্টের স্বাক্ষর সংগ্রহ
- প্রয়োজনীয় ফটোকপি ও ব্যাংক রশিদসহ রেজিস্ট্রার অফিসে জমাদান
ক্লাস শুরু: আগামী ১১ আগস্ট থেকে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।