Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩, ২০২৫ , ১১:৫৮ পূর্বাহ্ণ

মরহুম এ.এফ.এম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ, দিনাজপুর এর উদ্যোগে বিরলে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

লেখকঃ আজকালের কণ্ঠ

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি : শনিবার (২ আগস্ট) উপজেলা পরিষদ, বিরল মিলনায়তনে বিকেলে সাবেক এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান, দিনাজপুর আইনজীবি সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি, ঢাকা কলেজের সাবেক ভিপি, সাবেক চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর, সাবেক পরিচালক বিআরটিসি বাংলাদেশ, সৎ ও নির্ভিক রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর পিতা মরহুম এ.এফ.এম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ এর উদ্যোগে এসএসসি ও সমমান জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৫। দিনাজপুর বিরল উপজেলা ৪১টি স্কুলের প্রায় ২৯৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা-২০২৫।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইন্দ্রজীত সাহা, উপজেলা নির্বাহী অফিসার, বিরল, দিনাজপুর। জনাব মোঃ ইশতিয়াক আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি), বিরল, দিনাজপুর। ড. মোঃ এরফান আলী খন্দকার, অধ্যাপক, পরিসংখান বিভাগ ও জনাব মোস্তফা হাসান ইমাম, উপজেলা কৃষি অফিসার, বিরল,দিনাজপুর। জনাব মোঃ সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক, বিরল উপজেলা বিএনপি, জনাব এড. আব্দুল বাকী, সিনিয়র সহ সভাপতি, বিরল উপজেলা বিএনপি জনাব রেজাউল ইসলাম বাদশা, সহ সভাপতি, বিরল উপজেলা বিএনপি শিক্ষাবীদ, জনপ্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রফেসর এস এ জব্বার, সাবেক অধ্যক্ষ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ আরও উপস্থিত ছিলেন এম আক্কাস সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী প্রচারদল(রংপুরবিভাগ) সভাপতি দিনাজপুর জেলা প্রচারদল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর এস এ জব্বার।

প্রধান পৃষ্ঠপোষকতায়: আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। আয়োজনে: মরহুম এ.এফ.এম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ, দিনাজপুর।

আজকালের কন্ঠ/রাহাত/মাসুদুর

প্রিন্ট করুন