Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩, ২০২৫ , ১২:১৩ পূর্বাহ্ণ

স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্র ফিরে আসেনি : এসএম জিলানী

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা প্রতিনিধি :  স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল দেশে বাক স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র-জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারের পতন হলেও দেশে এখনও জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে আসেনি।

শনিবার জেলা পাবলিক হল মিলনায়তনে জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পতিত সরকার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে সারা দেশের ক্যাডারদের জড়ো করে সেনাবাহিনীর এক কর্মকর্তা প্রশিক্ষণ দিচ্ছে। যা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্নার সঞ্চালনায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এমজি মাসুম রাসেল, সহ-সভাপতি ড. মফিদুল আলম খান প্রমুখ।

 

প্রিন্ট করুন