দিনাজপুর জেলা প্রতিনিধি : মোঃরব্বানী দিনাজপুর পার্বতীপুর সিঙ্গার শোরুমের পশ্চিমে হোটেল শ্রমিক ইউনিয়নের অফিসে শনিবার বেলা ২টায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান করেন এসময় জুয়া খেলার অভিযোগে ২৩ জন ব্যক্তিকে গ্রে ফতার করা হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান তারা দীর্ঘদিন থেকে এই জায়গায় জুয়া খেলে তারা কোনটাই সচ্ছল পরিবারের কেউ না ৫০০ বা ১০০০ টাকা ইনকাম করলে তারা তাৎক্ষণিকভাবে জুয়ায় এসে লিপ্ত হন তাদের পরিবারে জুয়া খেলার কারণে সারাক্ষণ ঝগড়া বিবাদ লেগেই থাকে।
এই রকম অভিযান প্রতিনিয়ত থাকলে পার্বতীপুর উপজেলা জুয়া থেকে বেরিয়ে আসবে এটা আমরা আশা করি পার্বতীপুর উপজেলা প্রশাসনের কাছ থেকে। এই সংবাদ পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের সকলকেই ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। ভ্রাম্যমান আদালত শেষে অভিযুক্তদের মডেল থানা হেফাজতে নেওয়া হয়।
আজকালের কন্ঠ/আর বি