Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২, ২০২৫ , ৫:১৫ অপরাহ্ণ

প্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ মনির খান, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে রহস্যজনক নিখোঁজের চারদিন পর কবির ৩৫ নামে এক প্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়। গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে শম্ভুপুর বাংলাবাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

নিহত মো. কবির (৩৫) তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ডের রতন ডুবাই বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। বাকপ্রতিবন্ধী কবির ৪ সন্তানের জনক। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

কবিরের বৃদ্ধ মা জানান, আমার বোবা( বাকপ্রতিবন্ধি) ছেলে মঙ্গলবার বিকালে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খুঁজেছি। সে কথা বলতে পারে না, এমনকি কারও কাছে খাবারটুকু পর্যন্ত চেয়ে নিতে পারে না। ৪টা নাতি নাতনি নিয়ে কার কাছে যাবো। কারা আমার বোবা ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, সংবাদ পেয়ে পুলিশের টিম পুকুরে ভাসমান লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/মনির

প্রিন্ট করুন