মোঃ রাশেদুল ইসলাম, নাটোর প্রতিনিধি : নাটোরে”জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ এবং মাদার অফ জুলাই বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের আয়োজনে অভিভাবক সমাবেশ এবং মাদার অফ জুলাই বিষয়ক আলোচনা সভায় করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক আসমা শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস , স্থানীয় সরকার উপ-পরিচালক আসমা খাতুন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নীলা হাফিজা, নাটোর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফরহাদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জুলাইয়ের নিহত আহত পরিবারের পিতা ও মায়েরা এবং জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
আজকালের কন্ঠ/রাহাত/রাশেদুল