Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩১, ২০২৫ , ৭:৪৩ অপরাহ্ণ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

লেখকঃ আজকালের কণ্ঠ

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : অদ্য ৩১ জুলাই ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ হিজলদী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, তলুইগাছা, ভোমরা, মাদরা এবং বাকাল চেকপোস্ট এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকাডাঙ্গা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ ও ৫ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী ও গেড়াখালী নামক স্থান হতে ১,৮৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। মাদরা বিওপির এর বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আনারস বাগান নামক স্থান হতে ৪২,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৭-এস এর ১৮ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কাদপুর নামক স্থান হত ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩-এস এর ১৫ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানধীন শিশুতলা খালি মাঠ নামক স্থান হত ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৫ এস এবং ১৩/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চৌরঙ্গী ও নটিজঙ্গল নামক স্থান হতে ১,৭৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বাকাল চেকপোস্ট এর আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানধীন হাটখোলা নামক স্থান হতে ২১,০০০/- টাকা মূল্যের ভারতীয় বোরকা আটক করে। এছাড়াও, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৩/১-এস এর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানধীন নটিজঙ্গল নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট ৫,৪৯,০০০/- (পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন