মো: এমদাদ হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি : আজ ৩১ জুলাই রোজ বৃহস্পতিবার সন্দ্বীপ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা আইন-শৃঙ্খলা সভায় নিন্মোক্ত বিষয়গুলো গুরুত্বারোপ করা হয় :
• উপজেলার সকল ইউনিয়নে জেলা প্রশাসন হতে নির্ধারিত জন্ম ও মৃত্যু নিবন্ধন টার্গেট ১০০% বাস্তবায়ন। যাতে উপজেলার কোন নাগরিক জন্মনিবন্ধন ও মৃত্যু নিবন্ধন সেবা থেকে বঞ্চিত না হয়।
• গ্রাম আদালত কার্যক্রম গতিশীল করার জন্য বাড়ি বাড়ি উঠান বৈঠক আয়োজন করে পারিবারিক বিরোধ, এখতিয়াভূক্ত জায়গা জমির বিরোধ গুলো গ্রাম আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ।
• অবৈধভাবে পরিচালিত অটোরিক্সা, সিএনজি, ট্রাক্টরের বিরেুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং ১৮ বছরের নিচে কিশোর ছেলেরা যাতে অটো রিক্সা বা ট্রাক্টর চালাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা।
• উপজেলাকে সন্ত্রাস, মাদক, ছিনতাইসহ সকল ধরণের অপরাধমুক্ত করার জন্য সকল শ্রেণি ও পেশার মানুষ আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।
উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভায় নিন্মোক্ত বিষয়গুলো গুরুত্বারোপ করা হয়:
• উপজেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
• উপজেলা পরিষদের আওতাভূ্ক্ত সকল দপ্তর ও ইউনিয়ন পরিষদসমূহ উপজেলার উন্নয়নে কোন অশুভ শক্তির কাছে প্রভাবিত না হয়ে নিরলসভাবে কাজ করা।
• নাগরিক সেবা প্রদানে কোন প্রকার হয়রানি করা যাবেনা।
তবে সকল নাগরিক কে অবশ্যই আইন-বিধি/পরিপত্র অনুযায়ী সকল কাগজপত্র উপস্থাপন করে সেবা গ্রহণ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে দিক নির্দেশনা মূলক আরও বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি), নৌবাহিনী কমান্ডার (সন্দ্বীপ), উপজেলা প্রকৌশলী, উপজেলা শিক্ষা অফিসার সহ আরও অনেকে।
আজকালের কন্ঠ/রাহাত/এমদাদ