Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩১, ২০২৫ , ৫:৩৪ অপরাহ্ণ

সাঘাটায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় উপজেলা মাসিক সাধারণ সভা শেষে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সাঘাটা উপজেলা মাসিক সাধারণ সভা শেষে পরিষদ চত্তর থেকে তাকে গ্রেপ্তার করে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে তাকে সাঘাটা থানায় নেওয়া হয়।

গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের আমদিরপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, অপারেশন ডেভিলহান্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন