Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩১, ২০২৫ , ৪:৩২ অপরাহ্ণ

জুলাই শহীদ সাগরের পরিবারের পাশে বিএনপি নেতা বেলজিয়াম সভাপতি সাইদুর রহমান লিটন

লেখকঃ আজকালের কণ্ঠ

শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি : ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য ও বেল‌জিয়াম বিএন‌পির সভাপতি মো. সাইদুর রহমান লিটন।

বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বড়শালঘর ইউনিয়নের শহীদ সাগরের গ্রামের বাড়িতে তার অসহায় পরিবারের হাতে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা পৌ‌ছে দেন তি‌নি। সাগরের মা বিউটি আক্তার ও বাবা হানিফ মোল্লার হাতে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য মো. ইউসুফ মেম্বার, মো. আবুল খায়ের মোল্লা, মো. মাকসুদুর রহমান, মো. মাসুম মিয়া, মো. আবুল কালাম, উপজেলা যুবদল নেতা মো. শাহিন সরকার ও মো. সাদেক ভূইয়া, উপ‌জেলা জিয়া মঞ্চের যুগ্ন আহ্বায়ক মোঃ ওমর ফারুক প্রমূখ।

এসময় উপ‌স্থিত নেতৃবৃন্দ জানান, কিছুদিন আগে শহীদ সাগরের ছোট বোন মোসাম্মৎ বৃষ্টি আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের খরচ চালাতে গিয়ে সাগরের পরিবারকে ধার করতে হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। বিষয়টি জানার পর মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন ছোটশালঘর গ্রা‌মের কৃতিসন্তান বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন।

তিনি এক ভিডিও কনফারেন্সে আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতেও শহীদ সাগরের পরিবারের পাশে থাকবেন এবং তাদের সার্বিক সহায়তা দিয়ে যাবেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই ঢাকার মীরপুর ১০ নম্বরে ২৪-এর ছাত্র আন্দোলন চলাকালে প্রাণ হারান সাগর। তার মৃত্যুর পর নানা প্রতিকূলতার মুখে পরিবারটি ঢাকা ছাড়তে বাধ্য হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন