গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরীর নির্দেশ অনুযায়ী স্থানীয় নেতাকর্মীর সম্পৃক্ত করণের মাধ্যমে কোনাবাড়ী কাশিমপুুর রোড হয়ে তমিজ উদ্দিন জামে মসজিদ,আমতলা রোড হইতে হাজী ইলিয়াস এর বাড়ি,দেওয়ালিয়াবাড়ী তাজমহল হাসপাতালে দক্ষিণ পাশ হয়ে হাজী মফিজ উদ্দিন মসজিদ পর্যন্ত সিসি ঢালাই ও ব্রিক ড্রেনের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ৩০ শে জুলাই দুপুরে রাস্তাগুলোর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এ রাস্তার তিনটির শুভ উদ্বোধন ঘোষণা করেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর অঞ্চল ০৭ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেন,সহকারি নির্বাহী প্রকৌশলী মোঃ তারেক হাসান, কোনাবাড়ি থানা বিএনপির সহ সভাপতি ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারেক সরকার, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, থানা বি এন পির সাংগঠনিক সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেন, কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব এস. এম আজিজুল ইসলাম,৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন মুহুরী,বিশিষ্ট সমাজসেবক হাজি ইলিয়াস,ইউসুফ মিয়া , থানা যুবদল নতা রাকিবুল ইসলাম রনি,১১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, মো. শুভ,মো. বিল্লাল হোসেন চৌধুরী, ৮ নং ওয়ার্ড সচিব মো. জাকির হোসেন,৯নং ওয়ার্ড সচিব মোঃ রাসেল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সংশ্লিষ্ট ঠিকাদারদের রাস্তার গুণগত মানসম্পন্ন সিমেন্ট, রড,ইটের ব্যবহারের অনুরোধ জানান নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি