আজকালের কন্ঠ ডেস্ক : বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার। তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিসিএস ক্যাডারের নিম্নবর্ণিত সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনগুলো দেখতে এখানে ক্লিক করুন।
আজকালের কন্ঠ/আর বি