Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩০, ২০২৫ , ৪:১৩ অপরাহ্ণ

জকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন দুই কর্মদিবসের আল্টিমেটাম

লেখকঃ আজকালের কণ্ঠ

জবি প্রতিনিধি : সম্পূরক বৃত্তি এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (৩০ জুলাই) দুপুর দেড়টায় শহীদ মিনার প্রাঙ্গণে ‘শিক্ষার্থীবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর ব্যানারে এ মানববন্ধন হয়।

তবে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির, ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্রসংসদ, আপ বাংলাদেশ সহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। মানববন্ধনে নেতারা দুই কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এ প্রশাসন আমরা এনেছি। যদি আপনারা আমাদের দাবি বাস্তবায়ন করতে না পারেন, আপনাদের আমরা গাড়িতে তুলে দিতে বাধ্য হবো। এ প্রশাসন ক্যাম্পাসে গত একবছর কিছুই করতে পারেনি। হচ্ছে, হবে, প্রসেসিংয়ে আছে এসব কথা আর বলা যাবে না।

ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বি এম আতিকুর রহমান তানজিল বলেন, কোনো অছাত্র, বয়োবৃদ্ধ দিয়ে ছাত্রসংসদ নির্বাচন হবে না। ছাত্রত্ব যাদের আছে, তাদের দিয়েই নির্বাচন দিতে হবে। আমাদের অতি শীঘ্রই আবাসন ভাতা দিতে হবে। আমরা আর অজুহাত শুনবো না।

দর্শন বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ছয়মাস পার হলেও একটি ক্যাফেটেরিয়া সম্পূর্ণ করতে পারেনি। এ প্রশাসন আমরা এনেছি। যদি কাজ করতে না পারেন, আপনারা চলে যাবেন।এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রশাসনকে রোড ম্যাপ কবে ঘোষণা করা হবে তা জানাতে হবে। যদি জকসু না হয়, আবার দ্বিতীয় বার আন্দোলনের ডাক আসবে। সে আন্দোলন আপনারা সামাল দিতে পারবেন না। আপনাদের হুশিয়ারি দিয়ে বলতে চাই

এছাড়া এসময় বক্তব্য রাখেন ছাত্র অধিকারের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফেরদৌস শেখ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আপ বাংলাদেশের নেতা মাসুদ রানা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ।

 

আজকালের কন্ঠ/আর এস/জবি

প্রিন্ট করুন