Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩০, ২০২৫ , ৩:১৪ অপরাহ্ণ

মধ্যনগরে বহুল আলোচিত রাজহংস” হাউজ বোট নিয়ে সমস্যা সমাধান

লেখকঃ আজকালের কণ্ঠ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বহুল আলোচিত ও বিতর্কিত রাজহংস হাউজ বোট নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান হয়েছে। গত ২৬ জুলাই ২০২৫, শুক্রবার, মধ্যনগর বাজারে স্থানীয় ৫ জন স্বাক্ষীর উপস্থিতিতে বিষয়টির নিষ্পত্তি হয়।

বিএনপির মধ্যনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুমিনুল হক বেনু তার দখলে থাকা রাজহংস হাউজ বোটটি প্রকৃত মালিক দীপংকর চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। উভয় পক্ষের মধ্যে সম্মতিসূচক আলোচনা ও সমঝোতার মাধ্যমে এই বিরোধ নিষ্পত্তি হয়।

এ সময় মুমিনুল হক বেনু বলেন “এই হাউজ বোট ইস্যুতে আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। আজকে উপস্থিত সাক্ষীদের সামনে বোটটি মালিকের হাতে তুলে দিয়ে দায়মুক্ত হয়েছি।অপরদিকে, হাউজ বোটের মালিক দীপংকর চৌধুরী জানান “আমরা শান্তিপূর্ণভাবে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করেছি। ভবিষ্যতে আর কোনো বিভ্রান্তির সুযোগ থাকবে না।

এই সমাধানকে কেন্দ্র করে মধ্যনগর এলাকায় স্বস্তি ও প্রশান্তির পরিবেশ ফিরে এসেছে। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া।

 

আজকালের কন্ঠ/আর এস/কবীর

প্রিন্ট করুন