Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩০, ২০২৫ , ১:৫৯ অপরাহ্ণ

বিশ্ব-বিদ্যালয় পড়ুয়া সন্দ্বীপের সন্তান অবসর সময়ে উৎপাদন করেন মৌসুমী ফল

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: এমদাদ হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি : সন্দ্বীপের সারিকাইত ইউনিয়ন এর সন্তান পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ব-বিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট এর এম.বি.এ তে। পড়াশোনার পাশাপাশি সন্দ্বীপে উৎপাদন করেন বিভিন্ন ফলফলাদি যেমন: আম,আপেল কুল,পেঁপে,ডালিম,কলা,আতা,ফল,লেবু,কমলা,তরমুজ,জাম সহ নানা রকমের ফল উৎপাদন করে থাকেন।

মিলাদ হোসেন বলেন তার এ উদ্যেগ ২০২০ সাল থেকে শুরু হয়। সন্দ্বীপের প্রথম অনলাইন ফল বিক্রেতা হিসেবে আমি শুরু করে ছিলাম রাজশাহীর আম ও লিচু দিয়ে। প্রথম বছর আমার প্রায় ৪ লক্ষ টাকা ইনকাম হয়। বর্তমানে সারিকাইত বেড়িবাঁধ সংলগ্ন তার নিজ্বস ফলের বাগান রয়েছে।

আমাদের সমাজে অনেক বেকার যুবক দেখা যায় অলস সময় ব্যয় করে। অথবা চাকরি খুজতে খুজতে হয়রানি কিংবা প্রবাসে যেতে দালালের খপ্পরে পরে। এলাকার গন্যমান্য ব্যাক্তিরা বলেন যারা বেকার বা অলস সময় কাটায় তারা চাইলে মিলাদের মতো উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।

আজকালের কন্ঠ/রাহাত/এমদাদ

প্রিন্ট করুন