Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৯, ২০২৫ , ৮:৪২ অপরাহ্ণ

গাজিপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বিভিন্ন রাস্তার কাজের শুভ উদ্বোধন ও গুণগত মান পরিদর্শন

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক মো. শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরীর নির্দেশ অনুযায়ী স্থানীয় নেতাকর্মীর সম্পৃক্তকরণের মাধ্যমে কোনাবাড়ী কাশিমপুর রোডে পন্ডিত আলী জামে মসজিদ রাস্তার কাজের শুভ উদ্বোধন ও গুণগতমান উন্নতকরণের অংশ অনুযায়ী বাবুর্চির মোড় কাজের পুরুত্ব পরিক্ষা করেন গাজীপুর মহানগর কোনাবাড়ী থানা বি এন পির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, আজ ২৯ শে জুলাই (মঙ্গলবার) দুপুরে রাস্তার উদ্বোধন ও গুণগতমান পরিদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর অঞ্চল ০৭ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেন, কোনাবাড়ী থানা বিএনপির (সাবেক) সভাপতি মো. রবিউল আলম রবি,কোনাবাড়ী থানা বি এন পির সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন , মো. রাসেল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় চলমান কাজের গুণগতমান এবং পুরুত্ব পরিক্ষা করে সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন