Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৯, ২০২৫ , ৩:৩২ অপরাহ্ণ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে নিয়ে বিরুপ মন্তব্য করার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরুপ বক্তব্য দেয়ার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে । সচেতন ছাত্র জনতা ও আলেম সমাজের ব্যানারে মঙ্গলবার দুপুরে শহরের বড়বাজার জামে মসজিদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে আলেম সমাজ, ছাত্রজনতাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতা কর্মী অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ২৭ জুলাই এনসিপির পদযাত্রায় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা দেশে বিশৃংখলা সৃষ্টি করার জন্য এবং নির্বাচনকে বানচাল কারার ষড়যন্ত্র । তাই এনসিপি থেকে নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনাসহ তার বহিষ্কার করার দাবী জানান তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন বলে জানান।

আজকালের কন্ঠ/রাহাত/সুশীল

প্রিন্ট করুন