Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৮, ২০২৫ , ৫:৫১ অপরাহ্ণ

চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে ৪ মৃত্যু, নিখোঁজ ৮

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : চীনে ভারী বৃষ্টিপাতে উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত চারজন নিহত হয়েছেন এবং আরও আটজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

সোমবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, চেংদে শহরের কাছে একটি গ্রামে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের এ ঘটনা ঘটে।

বেইজিংয়ের উপশহর মিয়ুন এলাকায় টানা বৃষ্টির কারণে হঠাৎ বন্যা ও ভূমিধস দেখা দিলে সেখান থেকে অন্তত ৪,৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সিসিটিভি জানিয়েছে, ওই অঞ্চলের বহু গ্রামে এই দুর্যোগের প্রভাব পড়েছে।

চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মিয়ুনের রাস্তাগুলো পানিতে ডুবে গেছে, যেখানে গাড়ি ও ট্রাক পানিতে ভেসে বেড়াচ্ছে এবং আবাসিক ভবনগুলোও প্লাবিত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ হাজারেরও বেশি মানুষ।

চীনের উত্তরাঞ্চল, বিশেষ করে সাধারণত শুষ্ক জলবায়ুর এলাকা হিসেবে পরিচিত অঞ্চলগুলো সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের মুখোমুখি হচ্ছে, যার ফলে বন্যার ঝুঁকিতে রয়েছে ঘনবসতিপূর্ণ শহরগুলো, এমনকি রাজধানী বেইজিংও।

কিছু বিজ্ঞানী এই অতিবৃষ্টির প্রবণতাকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত করছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন