Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৮, ২০২৫ , ৪:১৫ অপরাহ্ণ

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি

লেখকঃ আজকালের কণ্ঠ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে কিন্ডারগার্টেন স্কুলে ৫ম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবার স্মারক লিপি প্রদান করা হয়।

সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার সকল কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা জামিল আহমেদ, একরামুল হক, ইয়াকুব আলী, মাসুদ রানাসহ প্রমুখ।

বক্তারা বলেন বৈষম্যহীণ বাংলাদেশ বির্নিমানে যেই জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্রজনতা শহীদ ও লক্ষ লক্ষ ছাত্রজনতা আহত হয়েছেন সেই জুলাই মাসেই শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য কোন ভাবেই মেনে নেওয়া যায়না। এই সরকার হচ্ছে জুলাই আন্দোলনের ফসল।

প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া একটা বৃহৎ অংশ কিন্ডারগার্টেন স্কুলে পড়াশুনা করেন। তাদেরকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে সেটা হবে চরম বৈষম্য যা কোনভাবেই মেনে নেওয়া যায়না। কিন্ডার গার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনভাবেই শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। কিন্ডার গার্টেনে পড়ুয়া শিক্ষার্থীরা সহ অভিভাবক ও শিক্ষকরাও জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলো। শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য দূর করার জন্য শিক্ষা উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা অন্যথায় সারা বাংলাদেশের কিন্ডারগার্টেনে পড়ুয়া ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কঠোর থেকে কঠোরতম আন্দোলন ডাক দেওয়ার হুসিয়ারী দেওয়া হয়।

আজকালের কন্ঠ/আর বি/এস

প্রিন্ট করুন