সোহেল রানা, তারাগঞ্জ রংপুর প্রতিনিধি : আজ রাত ১১টায় তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খারুভাজ গ্রামের আঃ হালিমের মেয়ে ১৪ বছর বয়সী হাসনা হেনাকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া মর্মে গোপন খবর পেয়ে রাতে সেই বাড়িতে অভিযান পরিচালিত করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা।
ইউএনও রুবেল রানা ও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ভয়ে পালিয়ে যায়। এরপর সেই ওয়ার্ডের মেম্বার এবং গ্রামবাসীর সহযোগিতায় মেয়ের বাবাসহ সবাইকে ডেকে নিয়ে আসা হয়। মেয়ের বাবা বাল্যবিবাহের কথা স্বীকার করেন।সত্যতা প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় মেয়ের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছরের আগে বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি/আর