Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৭, ২০২৫ , ২:২৬ অপরাহ্ণ

ইসলাম কায়েমের জন্য ভাল মানুষ প্রয়োজন: অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান

লেখকঃ আজকালের কণ্ঠ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মো. মজিবর রহমান বলেছেন, ৭৮ বছরে ইসলাম কায়েম হয়নি।ইসলাম কায়েমের জন্য ভাল মানুষ প্রয়োজন । আগামী ইসলামী রাস্ট্র গঠনে ভাল মানুষের সাথে ব্যালটেরও প্রয়োজন আছে। ব্যালটের মাধ্যমে জামায়াত ইসলামীকে ইসলামী দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

আজ ( ২৭ জুলাই) রবিবার সকাল ৭ টায় পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে জামায়াত ইসলামীর কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মু. ইসহাক মিয়ার সভাপতিত্বে আয়োজিত ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জামায়াতের বরিশাল অঞ্চলের এ্যাসিস্টান্ট সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল ও পটুয়াখালী জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান।

আজকালের কন্ঠ/রাহাত/হারুন

প্রিন্ট করুন