Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৭, ২০২৫ , ১১:১৮ পূর্বাহ্ণ

বাউফলে জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মো. মজিবর রহমান বলেছেন, ৭৮ বছরে ইসলাম কায়েম হয়নি।ইসলাম কায়েমের জন্য ভাল মানুষ হতে হবে। আগামী ইসলামী রাস্ট্র গঠনে ভাল মানুষের সাথে ব্যালটেরও প্রয়োজন আছে। ব্যালটের মাধ্যমে জামায়াত ইসলামীকে ইসলামী দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৭টায় জামায়াত ইসলামীর কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মু. ইসহাক মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জামায়াতের বরিশাল অঞ্চলের এ্যাসিস্টান্ট সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল ও পটুয়াখালী জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান।

আজকালের কন্ঠ/রাহাত/সঞ্জয়

প্রিন্ট করুন