Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৬, ২০২৫ , ৮:৪০ অপরাহ্ণ

জাজিরায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লেখকঃ আজকালের কণ্ঠ

বিশেষ প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় জুলাই বিপ্লব ২০২৪ কে পুনর্জাগরণ করে সমাজ গঠনে শপথ পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই ২০২৫ শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এই শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়, উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ আলম উপজেলা, মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তি রানী রায়, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ শিকদার,পৌরসভা বিএনপির সভাপতি কাজি নজরুল ইসলাম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেত্রীবৃন্দ, জুলাই বিপ্লবে আহত পরিবারের সদস্য বৃন্দ।

এসময়ে নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, যারাই এদেশে বৈষম্য তৈরি করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইবে তত বারই এ জাতি প্রতিহত করেছে এবং প্রতিহত করবে এ জাতি বীরের জাতি যেটা আমরা দেখেছি ১৯৫২, ৭১, ২৪ সনে, সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে সোচ্চার হয়ে এদেশকে সোনার বাংলা গড়ার প্রত্যয়ব্যক্ত করেন।

আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পরিচিত কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন