কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : প্রেমিকের সঙ্গে ঘুরতে লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তা থেকে রিনা আক্তার (২৫) নামের প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রিনার ভাই আকবর হোসেন বাবর বাদি হয়ে রামগতি থানায় মামলা করেন। মামলায় কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের মো.শাহজাহানের ছেলে মো. হেলালকে এক মাত্র আসামি করা হয়।
এর আগে বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজারের অদুরে বেড়িঁর ওপরে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিনা কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারীর সাথে একই উপজেলার চরফলকন ইউনিয়নের পালোয়ান বাড়ির মো.শাহজাহানের ছেলে মো. হেলালের দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলছিলো। গত মঙ্গলবার সন্ধ্যায় রিনাকে বাড়ি থেকে বের করে এনে হাজিরহাট বাজারের যে কোন এক বাসায় রেখে হেলাল সরে যায়।
ধারনা করা হচ্ছে ওই রাতে রিনা নির্যাতনের শিকার হয়েছে। পরে বুধবার ভোরে হেলাল রিনাকে নিতে আসে। ওই সময় রিনাকে নিয়ে সে হাজিরহাট থেকে বেঁড়ি হয়ে রামগতির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চরবাদাম ইউনিয়নের হক বাজার এলাকায় তাদের মধ্যে ঝগড়া হয়। তাদের ওই ঝগড়ার দৃশ্য স্থানীয়রা দেখে ফেললে তারা দ্রুত ওই জায়গা থেকে চলে যায়।
কিছু দুর গিয়ে হেলাল রিনাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে হেলমেট দিয়ে এলোপাতাড়িপিটিয়ে মৃত্যু নিশ্চিত হয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে রিনার মরদেহ বেঁড়ির ওপর রাস্তায় পড়ে থাকতে দেকে এলাকাবাসী রামগতি থানা পুলিশকে খবর দেয়। হেলাল প্রেমের সম্পর্ক করে রিনা থেকে বিভিন্ন সময়ে অনেক টাকা হাতিয়ে নেয়। এ ছাড়াও এ হেলালের বিরুদ্ধে একাধিক নারীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, নগদ টাকা ও স্বর্ণ গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মামলার বাদি আকবর হোসেন বাবর বলেন, আমার বোন রিনার পারিবারিক কিছু ঝামেলা নিয়ে হেলালের সাথে রিনার সম্পর্ক হয়। সে আমার বোনের সাথে সম্পর্ক করে তার থেকে বিভিন্ন তালবাহানা করে অনেক টাকা হাতিয়ে নেয়। পাওনা টাকা চাইলে সে আমার বোনকে হত্যা করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। আমি এ হত্যার সঠিক বিচার চাই রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, রিনা হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজকালের কন্ঠ/আর এস/সিরাজুল