Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৫, ২০২৫ , ১:৪৭ অপরাহ্ণ

আজ সকাল থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বিতরণ লাইন নির্মাণকাজের জন্য শুক্রবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, ফতুল্লার এনায়েত নগরে অবস্থিত মেসার্স ফেয়ার এপারেলস লিমিটেড এবং মেসার্স এম এস ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের ৮ ইঞ্চি ৬৩২ মিটার বিতরণ লাইন নির্মাণকাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চবটি, মুক্তারপুর, কাশিপুর, মুন্সীগঞ্জ ও এর আশপাশের এলাকার বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন