Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৫, ২০২৫ , ১২:৫৮ অপরাহ্ণ

স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে মেহেদী-প্লাবন

লেখকঃ আজকালের কণ্ঠ

আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত ফরিদপুর জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন ফরিদপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সোহাগ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী প্লাবন বিশ্বাস।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সাবেক সভাপতি মো. মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক শাহীদ আফ্রিদী।এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে গুলশানারা আশা, এম সাইফুল্লাহ, সিয়াম মিয়া, উপমা দত্ত, শামীম শিকদার, নাজমুল হোসেন, রাসেল মাহমুদ সুজয় সাহা ও মোহাম্মদ সানোয়ার মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয় এবং আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়।

 

আজকালের কন্ঠ/আর এস/ববি

 

প্রিন্ট করুন