Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৪, ২০২৫ , ৫:৪০ অপরাহ্ণ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ০৪ বোতল ভারতীয় মদ এবং প্রায় সাত লক্ষ টাকার অন্যান্য ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : অদ্য ২৪ জুলাই ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ চান্দুরিয়া, মাদরা, তলুইগাছা, কাকডাঙ্গা, সুলতানপুর ও ভোমরা বিওপির এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ০৪ বোতল ভারতীয় মদ এবং প্রায় সাত লক্ষ টাকার অন্যান্য ভারতীয় মালামাল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৩ হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নবাদকাঠি নামক স্থান হতে ০১ জন আসামীসহ ০৪ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়াও,চান্দুরিয়া বিওপির এর বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৭/৩ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩-এস ৫ ও ৭ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া কাকডাঙ্গা ও বোয়ালী মাঠ নামক স্থান হত ৩,১৭,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও তালাচাবি আটক করে। মাদরা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ ও ১৪ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজপুর, চান্দা ও বড়ালী নামক স্থান হতে ১,৬৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানধীন আমবাগান নামক স্থান হতে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানধীন ঘোষপাড়া নামক স্থান হতে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৫/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানধীন তালসারি নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট ৬,৭৩,০০০/- (ছয় লক্ষ তিহাত্তর হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি/আর

প্রিন্ট করুন