Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৪, ২০২৫ , ৫:০৩ অপরাহ্ণ

বাকেরগঞ্জে প্রচারণা ছাড়াই চলছে টিসিবির পণ্য বিক্রি, বঞ্চিত হচ্ছেন প্রকৃত দুস্থরা

লেখকঃ আজকালের কণ্ঠ

খান মেহেদী : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি কার্যক্রম চলছে কোনো ধরনের প্রচারণা ছাড়া, ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন।

অভিযোগ রয়েছে, বিক্রয়ের সময় ট্যাগ অফিসারের উপস্থিতি নেই, পণ্যের পরিমাণেও লুকোচুরি হচ্ছে। তালিকায় অন্তর্ভুক্তদের মধ্যে প্রায় ৬০% ব্যক্তি তুলনামূলকভাবে আর্থিকভাবে স্বচ্ছল যেখানে প্রকৃত দুস্থরা পণ্য না পেয়ে হাহাকার করছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, “আমরা খবরই পাই না কবে, কোথায় টিসিবির পণ্য আসছে। যারা পেয়েছেন, তাদের অনেকেই নিয়মিত বাজারে কেনাকাটা করার মতো সামর্থ্যবান।”

এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা এবং স্বচ্ছ তালিকা প্রণয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আজকালের কন্ঠ/রাহাত/মেহেদী

প্রিন্ট করুন