Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৪, ২০২৫ , ১২:৫২ অপরাহ্ণ

মাইলস্টোন কলেজে নিহতদের স্মরণে ববি ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল

লেখকঃ আজকালের কণ্ঠ

আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মাহফিল আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্র আন্দোলন।

বুধবার (২৩ জুলাই) আছর নামাজের পর বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বিশেষ করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ৩১ জন নিহত হন এবং আহত হন ১৭১ জন। হতাহতদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/আব্দুল্লাহ

প্রিন্ট করুন