কোনাবাড়ি থানা প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী নতুন বাজার মডেল টাউন রাস্তার আর.সি.সি, ড্রেনেজ ব্যবস্থা কাজের শুভ উদ্বোধন করা হয়েছে,
আজ ২৩ শে জুলাই দুপুরে রাস্তার উদ্বোধন করা হয়।
রাস্তার শুভ উদ্বোধন ঘোষণা করেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর অঞ্চল ০৭ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন, কোনাবাড়ি ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল বারেক সরকার,সিটি কর্পোরেশনের ঠিকাদার মো. খায়রুল মোল্লা, কোনাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার,কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মিয়া মো.ফরহাদ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী সুমন পাটোয়ারী, নতুন বাজার মডেল টাউন কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজকালের কন্ঠ/আর বি/এস